হাই ভোল্টেজ ম্যাচ এর অপেক্ষায় ।। ভারত vs পাকিস্তান।।
শুরু হতে যাচ্ছে ২০২২ এশিয়া কাপের ১৫ তম আসরের ২য় ম্যাচ, তাও আবার ভারত বনাম পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ। ভারতের চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান। ভারত পাকিস্তান এর ম্যাচ মানেই চরম উত্তেজনার খেলা এটা শুধু এখন নতুন নয়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ, আর ক্রিকেটে হলো ভারত পাকিস্তান ম্যাচ।
দুই দেশের মধ্যে রাজনৈতিক অমিলের কারণে তাদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তাদের মধ্যবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হয় আইসিসি কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট গুলোর দিকে। আর এই ভারত পাকিস্তান এর খেলা পড়লেই ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়ে যায় উত্তেজনা। কে জিতবে আর কে হারবে সেটা নিয়ে চলে নানান তর্ক বিতর্ক।
টি টোয়েন্টি ফরমেটে দুই দলই এখন টপ ফর্মে আছে। টি টোয়েন্টি ক্রিকেট রঙ্কিংয়ে প্রথমে রয়েছে ভারত। আর তৃতীয় পজিশনে আছে পাকিস্তান। টি টোয়েন্টি ফরমেটে দুই দলই সফল দুইটি দল। এর জন্যই ভারত পাকিস্তান খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই। এশিয়া কাপের চ্যাম্পিয়ান দল পরিসংখ্যান করলে দেখা যায় ১৪ বার এশিয়া কাপ আসর আয়োজিত হয়েছে। তার মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর মাত্র ২ বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
আবার আইসিসি কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট গুলোতে ভারত পাকিস্তান যত বার মুখোমুখি হয়েছে তার মধ্যে এগিয়ে আছে ভারত। টি টোয়েন্টি তে ভারত পাকিস্তান যত বার মুখোমুখি হয়েছে সেটাতেও এগিয়ে ভারত। তবে সর্বশেষ ভারত পাকিস্তান এর মধ্যবর্তী ম্যাচে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। সেটাও আবার খুব বাজে ভাবে হারের দেখা পেয়েছে ভারত, পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয় ভারত।
তবে আজকের ম্যাচে থাকছে না পাকিস্তানের বড় ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। এইবার এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াডে থাকলেও কিছু দিন আগে পায়ের চোটের কারণে দল থেকে ছিটকে পরে এই ফাস্ট বোলার। তবে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান দলে না থাকায় বোলিং অ্যাটাক অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। আর শাহিন শাহ আফ্রিদি এর পরিবর্তে খেলবেন মুহাম্মদ হাসনাইন। আবার এই দিকে ভারতের অন্যতম বড় বোলার জাসপ্রিত বুমরা ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে পারবে না। এটাও ভারতের জন্য বোলিং অ্যাটাকে একটু হলেও প্রভাব ফেলবে।
আর ব্যাটিং অ্যাকশনে দুই দলেই রয়েছে সেরা সেরা সব খেলোয়াড়। পাকিস্তানে রয়েছে বাবর আজম, রেজুয়ান, সাদাব খান, ফখর জামান দের মত বাঘা বাঘা ব্যাটসম্যান। আবার ভারতেও রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডে, কে এল রাহুল এর মত বাঘা বাঘা ব্যাটসম্যান। দুই দলের কেউ করো থেকে কম নয়। খেলা হবে সমানে সমানে। এখন দেখার অপেক্ষা কে জিতবে? ভারত নাকি পাকিস্তান?
.jpeg)
অপেক্ষা ফুরিয়ে খেলা শুরু হয়ে গেছে 😀
খেলা তো, আভি বাকি হে মেরি দোস্ত। খেলা টা হাই ভোল্টেজ হতে দাও।
পাকিস্তান হেরেই গেলো,ভারতই জিতলো।
হ্যা। প্রথমে টসে হেরেই তো পাকিস্তান অর্ধেক হেরে গেছে। পাকিস্তান পরে ব্যাটিং করলে একটা জেতার সম্ভাবনা ছিল। আর ভারত ভালো বোলিং করছে।
Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPCheck out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!