আরেকটি সুন্দর দিন

avatar

আমরা যদি খুব সাধারণভাবে জীবনের দিকে তাকায় তাহলে প্রতিটি দিন আমাদের কাছে নতুন একটি অধ্যায়। আমরা প্রতিদিনই নিজের অতীতকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করার একটি করে সুযোগ পাই। আমরা প্রতিদিনই একটি নতুন দিনের আশা করি। কিন্তু আসলে আপনি আপনার একটি দিনকে কিভাবে সম্পূর্ণ করবেন সেটা একান্তই হয়তো আপনার ব্যক্তিগত। আমার প্রতিদিনের সকালের মুহূর্তটা সব থেকে বেশি সুন্দর কাটে এবং সকালের মুহূর্তটা আমি সবথেকে বেশি উপভোগ করি। কিছুদিন ধরেই নতুন একটি পরিবেশ উপভোগ করছি। এখানে যানবাহনের কোলাহল নেই বললেই চলে। যখন সকালে হাঁটতে বের হই মৃদু একটা বাতাস মনকে শান্ত করে দেয়।

আমার ভাগ্নি জারা সবসময়ই আমার সাথে হাঁটতে পছন্দ করে। আমরা সকালের দিকে দুজন বের হয়ে সকালের স্নিগ্ধ বাতাস উপভোগ করি। জারা একা একাই বেশি ছুটেছুটি করে। জারাকে দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও হয়তো ওর মতই ছোটবেলায় সারাক্ষণই আনন্দে মেতে থাকতাম। খুব অবাক লাগে কত দ্রুতই সময় হারিয়ে গেছে। ছোটবেলায় কখনোই মনে হয়নি যে সময়টাকে ধরে রাখি। কখনো এটাও মনে হয়নি যে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তটা ফেলে এসেছি। কারণ ছোটবেলার সেই মুহূর্তটাই জীবনের সেরা মুহূর্ত ছিল। প্রাণ ভরে সেই মুহূর্তকে আমরা আনন্দের সাথে উপভোগ করেছি। যদিও এখন সেই সময় গুলো শুধুই স্মৃতি হয়ে রয়ে গেছে। স্কুল জীবনে শুক্রবারের দিনটি জীবনের সব থেকে সেরা দিন ছিল।

সবসময় অপেক্ষায় সময় কেটেছে কখন স্কুলে সরকারি ছুটি পাব আর নিজের বাসায় সারাক্ষণ সময় কাটাতে পারব। একটা সময় প্রতিটি মুহূর্ত নিয়েই সংকোচ কাজ করতো। নিজের মধ্যেও অনেক অভিযোগ তৈরি হতো যে কেন আমার জীবনে এই দিনটি ফিরে এলো। কিন্তু আমাদের মনের মধ্যে নিজেদের ভুল এবং সঠিক দিক নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়। আমি যেমন প্রথম দিকেই বললাম আমরা কিভাবে নিজের দিন কাটাবো সেটা একান্তই আমাদের। আমরা যদি কষ্টের মাধ্যমে দিনটাকে শেষ করি তাহলে হয়তো এর দায়ভার কারো না। আপনি প্রেম এবং সুখ নির্বাচন করতে পারেন খুব সহজেই । অথবা আপনি জাদু দিয়ে আপনার জীবনকে পরিপূর্ণ করতে পারেন। আপনি আমার কথা বিশ্বাস করুন অথবা না করুন কিন্তু সবকিছুই সচেতনতার উপর নির্ভর করে। একটি দিনের জন্য সচেতন হন।

আমরা খুব সহজেই প্রতিটি দিনকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এবং একটা সময় আবার এই দিনটাতেই ফিরে আসতে চাই । তাহলে কেন এখন থেকেই আমরা সচেতন হতে পারি না? জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই সুন্দর। একটি সুন্দর দিন হয়তো সকাল থেকেই শুরু হতে পারে। আমরা যখন ঘুম থেকে জেগে উঠি, আমাদের চিন্তা ভাবনা একটি সুন্দর দিনের জন্য তৈরি করতে পারি। আমরা মাঝেমধ্যেই একটি দিন অন্যের সাথে ঝগড়া, রাগারাগি এবং তিক্ততার সাথে কাটিয়ে দিতে পছন্দ করি। আবার অনেকেই নিজের দিকে না তাকিয়ে অন্যের বিচার করতে শুরু করি। অন্যের ভালো করার পরিবর্তে কিভাবে খারাপ করা যায় সেই চিন্তা নিয়েই ঘুম থেকে জেগে উঠি। কিন্তু আমরা চাইলেই পরিবর্তন ঘটাতে পারি।

আমরা ভালোবাসা নিয়ে জেগে উঠতে পারি এবং আশা করতে পারি একটি সুন্দর দিন আমাদের জন্য কি আনতে চলেছে। প্রতিদিন সূর্য আমাদের নতুন করে একটি সুযোগ দেয়। প্রতিদিন সূর্যোদয় আমাদের নতুন শুরুর জন্য অপেক্ষা করে এবং নতুন একটি সমাপ্তি। আমি চাই আজকের সকালটি আমার জন্য একটি ভালো সম্পর্কের সূচনা তৈরি করুক এবং আমার খারাপ স্মৃতি গুলোর নতুন একটি সমাপ্তি হোক। স্বাধীনভাবে শ্বাস নেওয়ার এবং অন্ধকার চিন্তা গুলো থেকে মুক্তি পাওয়ার এবং ভালোবাসার সুযোগ করে দেয়। আমি মনে করি আমাদের এই সুন্দর জীবনের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আপনি যদি নিজের দিকে ঘুরে তাকান তাহলে আপনি অনুভব করতে পারবেন একটা সময় সম্পদ , প্রতিপত্তি সবকিছুই আপনার কাছ থেকে হারিয়ে যাবে।

কিন্তু আমাদের জীবনের ছোট ছোট খুশি গুলো কখনো ম্লান হবে না। আমাদের বেঁচে থাকা পর্যন্ত আমাদের এই খুশি গুলো জীবিত থাকবে । যখনই আপনার মনের মধ্যে দুঃখরা বাসা বাঁধবে আপনি নিজের জানালা খুলে প্রকৃতির দিকে তাকান। যতদূর চোখ যায় আপনি উপভোগ করুন আপনি অনুভব করবেন আজকের দিনটি কতটা সুন্দর। আপনি ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকুন। যতক্ষণ আপনি সুখ খুঁজে না পান আকাশের বিশালতার দিকে তাকিয়ে থাকুন। আপনি যখন নির্ভয়ে আকাশের বিশালতাকে অনুভব করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে শুদ্ধতা তৈরি হয়েছে। এবং আপনি সুখ খুঁজে পাওয়ার জন্য নিজেকে সময় দিচ্ছেন।

Picsart_22-05-27_01-03-40-408.jpg



0
0
0.000
4 comments
avatar

একটি জীবন শুধু ভালো থেকেই কাটিয়ে দেয়া যায়, যদি ইচ্ছা থাকে৷ সময়ের সাথে চিন্তা গভীর হয়, হাসিখুশির চপলতা কেটে যায়, বয়সের ওজন বাড়ে, সাথে গাম্ভীর্যের ওজনও বাড়ে, সংসারের ভিতরে চলে যাই আমরা।
আপনি খুব যথার্থ বলেছেন, আকাশের বিশালতার মধ্যে বাঁচার ছন্দ লুকিয়ে আছে।
সহজ বিষয়, গভীর ভাব।
👍💙

0
0
0.000
avatar

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

0
0
0.000